ঢাকাTuesday , 5 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে উদ্যোগে মৃত ১৫ জন শ্রমিকের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 July 2022, 21:54

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (খুলনা-৯৫০) উদ্যোগে মৃত ১৫ জন শ্রমিকের পরিবারের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ অর্থ প্রদান করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। এসময় তিনি বলেন, শ্রমিক ইউনিয়নের বর্তমান কার্যনির্বাহী কমিটি খুবি সু-শৃঙ্খল একটি কমিটি। কার্যনির্বাহী কমিটির সদস্যরা আর্থিকভাবে অনেকেই অস্বচ্ছল। অথচ তারা নিজেদের চিন্তা না করে মৃত শ্রমিক ভাইদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। শ্রমিকদের ন্যার্য অধিকার আদায়ের লক্ষে বর্তমান সভাপতি ও সম্পাদক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেটি খুবি প্রশংসীয়।
অফিস সহকারী প্রদীপ কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আহম্মদউল্লাহ বাচ্চু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *