ঢাকাSaturday , 13 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের উদ্যোগে ‘বিতর্ক উৎসব-২০১৮’ সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 13 October 2018, 20:34

ডেস্ক রিপোট: ১২ অক্টোবর শুক্রবার সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের আয়োজনে মহা-সমারোহে উদ্যাপিত হয়েছে ‘বিতর্ক উৎসব-২০১৮’। ‘যুক্তির আলিঙ্গনে মুক্ত করি অজ্ঞতার জট’ শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত বির্তক উৎসব থেকে আত্মপ্রত্যয়ী হয়ে যুক্তিতে বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে বাড়ি ফিরেছে জেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক নবীণ বিতার্কিক।
শুক্রবার সকালে মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান জহির ইকবাল নান্নুর সভাপতিত্বে বিতর্ক উৎসব উদ্বোধন করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের সভাপতি বায়জিদ মাহামুদ অভি ও কো-চেয়ারম্যান সুমন হোসেন জিনো।
অতিথিদের বক্তব্যের পরই শুরু হয় আঞ্চলিক বিতর্ক। এ বিতর্কে খুলনা, বরিশাল, নোয়াখালী, ঢাকা, রাজশাহীসহ বিভিন্ন জেলার বিতার্কিকগণ তাঁদের আঞ্চলিক ভাষায় চমৎকারভাবে নিজের জেলাকে শ্রেষ্ঠ প্রমাণে যুক্তি উত্থাপন করে। এরপর শুরু হয় সনাতনী বিতর্কের কর্মশালা ও শো-ডিবেট। ‘শিশু নির্যাতন প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে সামাজিক সচেতনতাই বেশি জরুরী’ বিষয়ে পক্ষ ও বিপক্ষ দলের মধ্য চলে যুক্তিখ-ন। অনুষ্ঠান শেষে আবহমান বাংলার সংস্কৃতিকে তুলে ধরে ফ্যাশন শো প্রদর্শন ও বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উৎসব সঞ্চালন করেন মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের কো-চেয়ারম্যান সানজিদা ইয়াসমিন অপি। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *