ঢাকাSunday , 3 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালকী খালের ¯øইজ গেটে পলি জমে ভরাট

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 July 2022, 21:56

নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী কালকীর ¯øুইজ গেটের মুখে পলি জমে ভরাট হয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। এতে এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে এলাকাবাসী সংশয় প্রকাশ করেছেন । ফলে কয়েকটি বিলে হাজার হাজার বিঘা ধান্য জমি ও চিংড়ি ঘের বর্ষা মৌসুমে প্লাবিত হতে পারে। কালকীর খালটি পুনঃখনন ও কপোতাক্ষ নদের উপর নির্মিত ¯øুইজ গেটের মুখে পলি মাটি দ্রæত অপসারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

রবিবার (৩ জুলাই) সকালে খোঁজ নিয়ে জানা যায় , খাজরা ও বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী পানি উন্নয়ন বোর্ডের কালকীর খাল দিয়ে রাউতাড়া,পিরোজপুর,খালিয়া,ফটিকখালী সহ আশপাশের কয়েকটি বিল ও বড়দল ইউনিয়নের বাইনতলা ও পাচপোতা বিলের পানি বর্ষা মৌসুমে এ গেট দিয়ে পানি নিষ্কাশন হয়ে থাকে। কপোতাক্ষ নদের মুখ ও কালকীর খালে এবছর অতিরিক্ত পলে জমেছে।

বর্তমানে মৃত প্রায় কপোতাক্ষ নদ থেকে জোয়ারের পানিতে খুব বেশি হারে পলিমাটি উঠায় খাল ও ¯øুইজ গেটের দুই মুখ ভরাট হয়ে গেছে। কয়েক বছর আগেও এ খাল দিয়ে পানি নিষ্কাশন হতো। কিন্তু সম্প্রতি ¯øুইজ গেটের মুখে পলি মাটি ভরাট হয়ে প্রায় বন্ধ হয়ে গেছে। এলাকাবাসীর ধারনা চলতি আমন মৌসুমে পানি নিষ্কাশন না হলে গ্রামের কয়েক হাজার বিঘা ধানের ফসল ও চিংড়ি ঘের প্লাবিত হয়ে যাবে । দ্রæত পলি অপসরণ করা না হলে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করতে পারে। একটু ভারি বৃষ্টি হলেই ভেসে যাবে চিংড়ি ঘের গুলো ও আমন ধানের ফসল।

এবিষয়ে খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান,কালকীর খাল ও ¯øুইজ গেট ভরাট হয়ে গেছে জানি। অতি বর্ষায় যাতে কৃষকের ফসল তলিয়ে না যায় সে জন্য গজুয়াকাটি ও ফটিকখালী চেউটিয়া নদী ও কালকীর খালের মাটির রাস্তা গুলো সংস্কার করে দিয়েছি। কালকীর খালের ¯øুইজ গেটের জমা পলি অপসারণ করা প্রয়োজন।
কালকীর খাল ও ¯øুইজ গেটের মুখে পলি মাটি সরিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকল্পে সকলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *