ঢাকাSunday , 3 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে চার দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় সাতপুর ক্রীড়া পরিষদ জয়ী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 July 2022, 21:53

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে দি মডার্ন কচিকাঁচা ক্লাবের আয়োজনে রবিবার (৩জুলাই) কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা উকশা আনসার ভিডিপি ক্লাব ও সাদপুর ক্রীড়া পরিষদের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সাদপুর ক্রীড়া পরিষদ ফুটবল একাদশ ৩ -১ গোলে উকসা আনসার ভিডিপি ক্লাবকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে । খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ।

খেলার ধারাবর্ণনায় ছিলেন দি মডার্ন কচিকাঁচা ক্লাবের আব্দুল্লাহ আল মামুন বাবু। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মিজানুর রহমান, সরকারী ছিলেন রাশেদুল ইসলাম ও আতাউর রহমান। খেলায় সাদপুর ক্রীড়া পরিষদের পক্ষে গোল করেন রুবেল, আরিজুল ও সাদ। উকসা আনসার ভিডিপি ক্লাবের একমাত্র গোলটি করেন সাদ্দাম।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় মডার্ন কচিকাঁচা ক্লাব ও চাঁদপুর ক্রীড়া পরিষদের মধ্যে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *