নানা কর্মসূচীর মধ্য দিয়ে সাতক্ষীরায় এনটিভির জন্মদিন পালন
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এনটিভি দেশের মানুষের কাছে জনপ্রিয় ও নন্দিত হয়ে উঠেছে। এনটিভি গণতন্ত্রের কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে, দেশের আর্থসামাজিক উন্নয়নের কথা বলে। ১৯ বছরের দীর্ঘ পথপরিক্রমায় নানা চড়াই উৎরাই পেরিয়ে এনটিভি এখন পূর্ন যৌবনা রূপ লাভ করেছে। রোববার এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে অভ্যাগত অতিথিরা এভাবেই তাদের অনুভ‚তি ব্যক্ত করেন। তারা বলেন, এনটিভি সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা বলে। তারা নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের কথা বলে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দূর্নীতির বিরুদ্ধে এনটিভির দৃঢ় অবস্থান কোটি মানুষের হৃদয় জয় করেছে।
বৃষ্টিবিঘিœত র্যালী শেষে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী মিলনায়তনের আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক। অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক মোঃ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, পুলিশ পরিদর্শক এসএম কাইয়ূম, জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যক্ষ আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আশেক ই এলাহী, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা কালিদাস কর্মকার, সদেশ এনজিও পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক জোৎ¯œা দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, অধ্যাপক ইদ্রিস আলী, দেশটিভির শরীফুল্লাহ্ কায়সার সুমন, যমুনা টিভির আহসানুর রহমান রাজীব, গণফোরাম নেতা আলী নূর খান বাবুল, দৈনিক বনিকবার্তার গোলাম সরোয়ার ও ঢাকা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার প্রমুখ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সুভাষ চৌধুুরী। পরে তারা কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply