ঢাকাSunday , 3 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রমজাননগরে ঐতিহ্যবাহী ঘোড়-দৌড় প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 July 2022, 21:39

সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়-দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় রমজাননগর ইউনিয়ন পরিষদের আয়োজনে সোনাখালী-পাতড়াখোলা মাঠে উক্ত ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুনের সভাপতিত্বে ঘোড়-দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুজ্জামান সাইদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিস খালেদা আইয়ুব ডলি, রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাসসহ রমজাননগর ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ। বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার দর্শক ঐতিহ্যবাহী ঘোড়-দৌড় প্রতিযোগিতা উপেভাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *