ঢাকাSaturday , 2 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া সীমান্ত থেকে দুটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ এক অস্ত্র ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 July 2022, 22:05

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে দুটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩ সাব পিলার ৩ এর ৯ আরবি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জব্দকৃত দুটি পিস্তলের মধ্যে একটি বিদেশী ও একটি দেশী তৈরী।
আটক অস্ত্র ব্যবসায়ীর নাম বদরুজ্জামান (৩৪)। তিনি কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালী গ্রামের দবির উদ্দীনের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩ সাব পিলার ৩ এর ৯ আরবি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন চোরাচালানী ও অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সেখানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে একটি বিদেশী পিস্তল, একটি দেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী বদরুজ্জামানকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত অস্ত্র দুটির বাজার মূল্য ১ লাখ ১০ হাজার ২৪০ টাকা। তিনি আরো জানান, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *