ঢাকাFriday , 1 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি বদরতলা স্কুলে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 July 2022, 22:00

সমীর রায়, আশাশুনি : আশাশুনি উপজেলার বদরতলা জেসি মাধ্যমিক বিদ্যালেয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১০.৩০ টায় মাধ্যমিক বিদ্যালয়ে আশাশুনি থানা পুলিশের উদ্যোগে বিদ্যালয় পরিচালনা কমিটির বাস্তবায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডলের সভাপতিত্বে মোবাইল কনফারেন্সের মাধ্যমে সন্মানিত অতিথি হিসেবে সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রহুল হক এমপি। প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোমিনুল ইসলাম পিপিএম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ, আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, বিট পুলিশিং কর্মকর্তা এসআই ইমরান হোসেন।
সহকারী শিক্ষক কানাই লাল মন্ডলের সঞ্চালনায় সভায় স্কুলের প্রধান শিক্ষক অরুন কুমার গাইন, প্রভাষক রবীন্দ্র নাথ সরকার, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা মাসুদ পারভেজ, ব্যবসায়ী কামাল উদ্দিন মুকুল, স্কুলের শিক্ষার্থী কৌশিক বাছাড়, খাদিজা তাহেরা প্রমুখ বক্তব্য রাখেন।

ওসি মোমিনুল ইসলাম বলেন, আগামী এক মাসের মধ্যে এলাকা মাদক মুক্ত করা হবে। ইভটিজিং হতে দেওয়া হবেনা। যারা মাছ চুরির সাথে সম্পৃক্ত তারা হুঁশিয়ার হয়ে যান। আমরা সকল অন্যায় ও অপরাধ দমনে বদ্ধপরিকর। কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, অচিরেই ব্যবসায়ীদের নিয়ে বদরতলা বাজার কমিটি গঠন করা হবে। আইন শৃঙ্খলা রক্ষাসহ সকল ভাল কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *