ঢাকাFriday , 1 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জননেত্রী শেখ হাসিনা নির্দেশ এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে- বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 July 2022, 21:55

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ২০২১-২২ অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফশী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শুক্রবার (০১ জুলাই) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনা দেশের কৃষির উন্নয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক প্রণোদনা সহায়তা দিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষির উৎপাদন বাড়াতে কৃষি বিজ্ঞানী ও কৃষি কর্মকর্তাদের নতুন নতুন উচ্চ ফলনশীল বীজ আবিস্কারের প্রতি গুরুত্ব দিতে বলেছেন। সেই সাথে দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন। এমপি রবি আরো বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে খাদ্যসহ বিভিন্ন ক্ষেত্রে স্বয়ংসম্পুন্নতা অর্জন করেছে বলে জানান। এসময় তিনি উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। সাতক্ষীরা সদর উপজেলার ১ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রত্যেককে ৫ কেজি করে রোপা আমন ধানের ব্রিধান-৭৫ ও ব্রিধান- ৮৭ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এসময় সদর উপজেলা কৃষি অফিসের উপসহকারি কৃষি অফিসার ও ইউনিয়ন কৃষি অফিসার এবং সুবিধাভোগি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *