ঢাকাFriday , 1 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নরসুন্দর খুন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 July 2022, 21:49

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে বৃহস্পতিবার রাতে চঞ্চল দাস (২০) নামে এক নরসুন্দর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছে। তিনি উপজেলার মজিদপুর গ্রামের কার্তিক দাসের ছেলে। নিহতের মরদেহ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মজিদপুর গ্রামের নরসুন্দর চঞ্চল দাসকে বৃহস্পতিবার রাতে ওই গ্রামের মাঠের মধ্যে একটি কলাবাগানে দুর্বৃত্তরা গলায় ও পেটে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তিনি স্থানীয় বিকাশ দাসের বাড়িতে এসে পড়ে যান। সেখান থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মারা যান। চঞ্চল দাস কেশবপুর থানার মোড়ের দীপক দাসের সেলুনে নরসুন্দরের কাজ করতেন বলে জানা গেছে।

এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক আবু বক্কার সিদ্দিক সাংবাদিকদের বলেন, লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *