ঢাকাFriday , 1 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় মেহেরুন প্লাজায় নিউ গোল্ড জিম’র আনুষ্ঠানিক উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 July 2022, 21:44

নিজস্ব প্রতিবেদক : ‘শরীর সুস্থ রাখতে ব্যায়ামের বিকল্প নেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় নিউ গোল্ড জিম’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০১ জুলাই) বিকাল সাড়ে ৫টায় শহরের মেহেরুন প্লাজার তৃতীয় তলায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নিউ গোল্ড জিম’র উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

নিউ গোল্ড জিম’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, নিউ গোল্ড জিম’র প্রোপাইটার জায়েদ বিন কাদের প্রমুখ। নিউ গোল্ড জিম এ ব্যায়ামের সব ধরনের ইকুপমেন্ট নিয়ে যাত্রা শুরু করলো। হার্ট, ডায়াবেটিকস ও শিরা রোগসহ বিভিন্ন শারীরিক সমস্যা থেকে শরীর সুস্থ রাখতে নিউ গোল্ড জিম সেবা দিতে অগ্রণী ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *