ঢাকাSaturday , 13 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সাংবাদিকদের সাথে জলবায়ু পরিষদের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 13 October 2018, 20:19

শ্যামনগর প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে শ্যামনগরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জলবায়ু পরিষদ। শনিবার সকাল ১১টায় সিএসআরএল, প্রকাশ, ব্রিটিশ কাউন্সিল-এর সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জলবায়ু পরিষদের সভাপতি সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
সভায় বক্তব্য রাখেন জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিনের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জলবায়ু পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা শেখ হারুণ-অর রশিদ, শ্যামনগর প্রেসক্লাবের সহ-সভাপতি এস কে সিরাজ, সাধারণ সম্পাদক জাহিদ সুমন প্রমুখ।
সভায় জীবনযাত্রার স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য প্রচারোভিযান-পত্র পাঠ করেন অধ্যাপিকা শাহানা হামিদ।
সভায় বলা হয়, মানবজীবনে দুর্যোগ অবধারিত, প্রায়শই একে প্রতিরোধ করা যায় না। তবে অগ্রাধিকার ভিত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে এর ক্ষতি, প্রাণহানি ও সম্পদের ক্ষতি কমিয়ে আনা যায়। জলবায়ু পরিষদ জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ইতোমধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে গৃহীত কর্মসূচিগুলোতে এবং বাঁধ ব্যবস্থাপনায় স্থানীয় সরকারকে সংযুক্ত করার দাবি তুলে ধরে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *