ঢাকাWednesday , 29 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিসিবি একাডেমি কাপ টুর্নামেন্টে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 June 2022, 22:14

নিজস্ব প্রতিবেদক : বিসিবি একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এ সাতক্ষীরা ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বুধবার (২৯ জুন) রাজধানীর সিটি ক্লাব মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমিকে ১২৪ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় সাতক্ষীরা ক্রিকেট একাডেমি। ফাইনালে ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমি ২১৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাতক্ষীরা ক্রিকেট একাডেমির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের তোপের মুখে ১৮ ওভার ৫ বলে মাত্র ৯২ রানেই অলআউট হয়ে যায়।

এতে সহজ জয় পায় সাতক্ষীরা ক্রিকেট একাডেমি। অপরদিকে, সাতক্ষীরা ক্রিকেট একাডেমির পক্ষে আল আমিন হোসেন ৩ ওভার ৫ বলে ১ মেডেনসহ ৭ রানে ৪ উইকেট, মো. শাহ আলম ৫ ওভারে ২০ রানে ২ উইকেট, নোমান ২ ওভারে ২১ রানে ২ উইকেট ও সাকিব বিল্লাহ ৩ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট লাভ করে। এর আগে, সকালে সাতক্ষীরা ক্রিকেট একাডেমির দলীয় অধিনায়ক মো. আমিমুল ইসলাম টচে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ৪৮ ওভার ১ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ২১৬ রানের ফাইটিং স্কোর সংগ্রহ করে। সাতক্ষীরা ক্রিকেট একাডেমির হয়ে দলীয় অধিনায়ক মো. আমিমুল ইসলাম ৬২ রান (৭৬) ও শেখ শাহিদুল ইসলাম নোমান ৫০ রান (৪৫) সংগ্রহ করে।

ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে সাতক্ষীরা ক্রিকেট একাডেমির শেখ শাহিদুল ইসলাম নোমান ও ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন বিজয়ী দলের মো: শাহাজাহান সরদার। সাতক্ষীরা ক্রিকেট একাডেমির সাথে আছেন একাডেমিটির পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ মোফাচ্ছেনুল ইসলাম তপু। সাতক্ষীরা ক্রিকেট একাডেমি বিসিবি একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় দলীয় কোচ, অধিনায়ক, খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা বিভাগীয় ক্রিকেট কোচ মনোয়ার হোসেন মনু, সহকারী ক্রিকেট কোচ শেখ রবিউল ইসলাম শিবলু, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য ইদ্রিস আলী বাবু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবুসহ অন্যান্য ক্লাব ও সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *