ঢাকাWednesday , 29 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগার’র কার্যনির্বাহী কমিটির সভা ও পদ্মা সেতুকে উৎসর্গ করে সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 June 2022, 21:29

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগার’র কার্যনির্বাহী কমিটির সভা ও পদ্মা সেতুকে উৎসর্গ করে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুন) বিকেলে রাজস্ব অফিস গণপাঠাগার’র হলরুমে এসব কর্মসূচি পালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও গণপাঠাগার’র সভাপতি মোহাম্মদ রোকনুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সাহিত্যিক গাজী আজিজুর রহমান, সদস্য সুকুমার দাস বাচ্চু, আশেক মেহেদী ও শেখ শাওন আহমেদ সোহাগ।

সদস্যসচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় সভায় বিভিন্ন সীদ্ধান্ত গৃহীত হয়।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবি মল্লিক, শিক্ষক কণিকা রাণী, ব্যবসায়ী বিশ্বজিৎ সরদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে পদ্মা সেতুকে উৎসর্গ করে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *