নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশান (ফারিয়া) বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। মঙ্গলবার (২৮ জুন) সকাল ৯.৩০ টার দিকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
রাজশাহী মেডিকেলে ৪ জন রিপ্রেজেন্টেটিভকে মেডিকেলের কর্তৃপক্ষ কর্তৃক লাঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়। ফারিয়া আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধ ও সমাবেশে সভাপতিত্ব করেন, ফারিয়ার সভাপতি মনিরুজ্জামান মনি। সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান, প্রচার সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, একমির আরাফাত হোসেন, রেডিয়েন্টের মামুন খান, কেমিস্ট এর আঃ আলিম, স্কয়ারের আশরাফ হোসেন, এরিস্টো ফার্মার মিলন, পপুলারের অনুপ বিশ্বাস।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
