কলারোয়ায় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কলারোয়া প্রতিনিধি: কেক কাটা, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কলারোয়ায় জাতীয় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বেলা ১১টার দিকে সরকারি কলেজ মোড়স্থ শ্রমিক লীগের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রমিক লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর ইসলাম মিঠু সঞ্চলনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এ সময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি সম মোরশেদ, রবিউল আলম মল্লিক রবি, পৌর আওয়ামীগের সভাপতি আজিজুর।
আরও বক্তব্য রাখেন সৈনিক লীগের সভাপতি রুবেল মল্লিক, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রফিক, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিম প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটেন নেতৃবৃন্দ।

Leave a Reply