ঢাকাSaturday , 25 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 June 2022, 21:44

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে পদ্মা বহুমুখী সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এসময় র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম), নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান শিকদার, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, বিআরডি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও আশাশুনি সরকারি কলেজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। এদিন উপজেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান প্রচার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *