ঢাকাSaturday , 25 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আনুলিয়ায় শিশু সন্তানসহ বিধবা নিখোঁজ: সন্ধান চায় বাবা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 June 2022, 21:26

নিজস্ব প্রতিবেদক : আশাশুনি উপজেলার আনুলিয়ায় শিশু সন্তানসহ রেশমা খাতুন নামে এক বিধবা নিখোঁজ হয়েছেন। গত ১২ জুন থেকে তাকে খুঁজে পায়নি পরিবারের সদস্যরা। রেশমা খাতুন আনুলিয়া গ্রামের খোকন গাজীর মেয়ে ও দক্ষিণ পুইজালা এলাকার মৃত মামুন সানার স্ত্রী। বিধবা ওই গৃহবধূর পিতা খোকন গাজী জানান, ‘আমর জামাতা মামুন হোসেন স্ট্রোকজনিত কারণে এক শিশু কন্যা ও একটি শিশু পুত্র রেখে প্রায় এক বছর পূর্বে মারা গেছে। জামাতা মারা যাওয়ার কিছুদিন পর থেকে আমার মেয়ে তার শিশুপুত্রকে নিয়ে আমাদের বাড়িতেই থাকেন। মেয়েটি বর্তমানে তার দাদা-দাদির সাথে থাকে।

তিনি আরো জানান, সম্প্রতি গত ১২ জুন রাতে আমার মেয়ে ও নাতিকে বাড়িতে পাইনি। আমরা ভাবলাম আশে পাশে কারো বাড়িতে গেছে হয়তো। কিন্তু রাত গভীর হলেও তার কোন খোঁজ আমরা না পেয়ে আশপাশে সকলের কাছে ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নেই। কিন্তু তাকে কোথাও খুঁজে পায়নি। এরপর মেয়ে ও নাতির ফিরে আসার অপেক্ষায় প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তাদের কোন খোজ আমরা পায়নি’। রেশমা খাতুনের পিতা খোকন গাজী জানান, ‘আমরা পুলিশের কাছে গিয়েছিলাম। পুলিশ একটি মিসিং ডায়েরি করার পরামর্শ দিয়েছেন। রবিবার আমি আশাশুনি থানায় মিসিং ডায়েরি করবো’। তিনি তার মেয়ে এবং নাতিকে ফিরে পেতে প্রসাশনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এবং কেউ তার মেয়ে ও নাতির সন্ধান পেলে তাদেরকে খবর দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *