পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে সাবেক ছাত্রনেতা আকতার হোসেনের মিষ্টি বিতরণ
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন। শুক্রবার বিকাল থেকে রাত অবধি তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের মুখে মিষ্টি তুলে দেন। পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে মিষ্টি বিতরণকালে কাজী আকতার হোসেনের সাথে জেলা আওয়ামী লীগসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক সফল ছাত্রনেতা কাজী আকতার হোসেন জানান, ‘শনিবার ২৫ জুন বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে। আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা বিশে^র বুকে বাংলাদেশকে নতুন করে পরিচিতি করেছে। পদ্মা সেতু শুধু সাতক্ষীরা নয় সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ তথা সারা দেশের মানুষের জন্য আশির্বাদ’।

Leave a Reply