ঢাকাFriday , 24 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াবেকীতে ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন ও ফ্রী মেডিকেল ক্যাম্প

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 June 2022, 22:17

আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর আটুলিয়া ইউনিয়নের সামিরা ডায়াগনস্টিক সেন্টার এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টা থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত তিন জন বিশেষজ্ঞ ডাক্তার শত শত রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করেন এবং বিকাল ৫টায় ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানের অবসরপ্রাপ্ত চিকিৎসক আলহাজ্ব মোঃ লোকমান আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালহে বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক এম আবু বক্কর সিদ্দিক, বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ একরামুল কবির, নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুর রউফ, বাংলাদেশ আওয়ামী লীগের শ্যামনগর শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গাজী সালাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য এম মারুফ বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কালাম মোড়ল। সবশেষে দোয়া, মোনাজাত ও লটারির ড্র অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *