ঢাকাFriday , 24 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পদ্মা সেতুর সফল উদ্বোধন ও দেশের শান্তি কামনায় সাতক্ষীরায় মসজিদে জুম্মা বাদ দোয়া-মিষ্টি বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 June 2022, 22:10

নিজস্ব প্রতিনিধি : আগামী ২৫ জুন জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন সফল করতে, বন্যা থেকে মুক্তি এবং দেশের সমৃদ্ধি-শান্তি কামনা ও সামগ্রীক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাতক্ষীরার সদর নির্বাচনী এলাকার মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জুন) বাদ জুমআ সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার ১৪টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ও পৌরসভার ৯টি ওয়ার্ডে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আয়োজনে এবং সার্বিক ব্যবস্থাপনায় পদ্মা সেতুর উদ্বোধনের খুশিতে মহান আল্লাহর দরবারে এ বিশেষ দোয়া কামনা ও মিষ্টি বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি শহরের মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন জামে মসজিদে পবিত্র জুমআ নামাজ আদায় করে দোয়া অনুষ্ঠানে শরীক হন। দোয়া শেষে মসজিদের মুসুল্লীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

পরে শহরের নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় মোড়, পিএন স্কুল মোড়, পাকা পোল মোড়, নিউ মার্কেট মোড়সহ বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে মিষ্টি বিতরণ করেন। দিনটি বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সেলক্ষে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার ১৪টি ইউনিয়ন, পৌরসভার ৯টি ওয়ার্ডের ১ হাজার ২৪টি মসজিদে একযোগে বাদ জুমআ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় দলীয় নেতা কর্মী ও দলীয় জনপ্রতিনিধিদেরকে স্ব স্ব এলাকার মসজিদে উপস্থিত থেকে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, দেশের কল্যাণ কামনায় যিনি থাকেন সবসময় অতন্দ্র প্রহরী।

তিনি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। একবিংশ শতাব্দীতে বিশ্বের আর কোনো দেশ উন্নতির এমন অসাধ্য সাধন করতে পারেনি, যেমন পেরেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ। একটি স্বল্পোন্নত দেশ থেকে, নিম্ন মধ্যম আয়ের পথ পেরিয়ে উন্নত বাংলাদেশে পরিণত হওয়ার দিকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলার নাম মানবতার ‘মা’ জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সরকার নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন বাঙালিরা সবই পারে, বাংলাদেশ পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *