ঢাকাFriday , 24 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে গেল স্বপ্নিল পরিবহন

admin ঢাকা
আপডেট: 24 June 2022, 18:57

কলারোয়া প্রতিনিধি : কাভার্ড ভ্যান ওভারটেক করতে গিয়ে যাত্রীসহ স্বপ্নীল পরিবহন গাছের সাথে ধাক্কা খেয়ে পরিবহনে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়৷ এসময় বাস ও গাছের মধ্যে আশঙ্খজনক অবস্থায় আটকে থাকা সুপারভাইজার ও হেলপারকে দ্রুত উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার প্রেরণ করেন বলে নিশ্চিত করে জানিয়েছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার অপু মিয়া৷
শুক্রবার ( ২৪ জুন) দুপুর ১টার দিকে কলারোয়া উপজেলার কাজীরহাট ডেলমা ফিলিং স্টেশন সংলগ্নে (ঢাকা মেট্র ব ১৪ – ৯৪৭৭) স্বপ্নীল পরিবহনটি গাছের সাথে ধাক্কা খেলে দূর্ঘটনা ঘটে৷
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার অপু মিয়া বলেন, এক্সিডেন্টের সংবাদ পেয়ে উদ্ধার অভিযান করতে স্টেশন লিডার মোঃ ওবায়দুল্লাহসহ একটি ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিবহন ও গাছের মধ্যে পিষে থাকা পরিবহনের সুপারভাইজার ও হেলপারকে আশঙ্খজনক অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়৷ পরে তাদের পরিচয় নিশ্চিত করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়৷ তবে ঘটনাস্থল থেকে কৌশলে কাভার্ডভ্যানটি পালিয়ে যায়৷ আহত অবস্থায় অন্যন্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্য স্থলে যায়৷
আহত সুপারভাইজার রিদদিক হোসেন (৫০) পাবনা সদর উপজেলার আব্দুল গফুরের ছেলে ও ডান পায়ে ক্ষতবিক্ষত অবস্থায় গুরুতর আশঙ্খজনক হেলপার সুরাপ আলী (৪০) পাবনার চাঁদপুর এলাকার শের আলীর ছেলে৷
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা বলেন, কাভার্ডভ্যান অতিক্রম করতে গিয়ে দ্রুতগামী পরিবহনটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়৷ এ সময় পরিবহন ও গাছের সাথে আটকে থাকা হেল্পার ও সুপারভাইজারকে উদ্ধার করতে উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে সংবাদ দেন৷ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে৷ স্টেশন লিডার ওবায়দুল্লাহ’র উদ্ধার নৈপুণ্যতা দেখে স্থানীয়রা উদ্ধার দলকে ভূয়সী প্রশংসা করেন৷
কলারোয়া থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, ঘটনাটি শোনার পরেই ঘটনাস্থলে থানা পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *