ঢাকাThursday , 23 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 June 2022, 22:17

নিজস্ব প্রতিনিধি: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কালিগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল প্রাঙ্গনে যেয়ে শেষ হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।

আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সজল মুখার্জী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল, দপ্তর সম্পাদক শেখ শাহিনুর রহমান শাহিন, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ জালাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আব্দুর রহিম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নেছা জেবু, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, মৌতলা ইউনিয়ন সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, ছাত্রলীগ নেতা ওসমান খান, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি, নারী নেত্রী শ্যামলী রানী অধিকারী, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ আব্দুস সবুর, যুব মহিলা লীগের সভানেত্রী ফতেমা ইসলাম রিক্তা প্রমুখ। এসময় ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *