ঢাকাThursday , 23 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 June 2022, 21:44

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী শ্যামনগরে বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়েছে। ২৩জুন (বৃহস্পতিবার) বিকাল ৪টায় শ্যামনগরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি শ্যামনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেসি কমপ্লেক্স চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি- জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক স, ম, আব্দুস সাত্তারের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্যবৃন্দ, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত কর্মী ও সমর্থকরা উপস্থিতি ছিলেন। দলটির ইতিহাস, ঐতিহ্য ও সাফল্য তুলে বক্তরা বক্তব্য প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *