ঢাকাWednesday , 22 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পদ্মা সেতুর উদ্বোধন সফল ও দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ২৪ জুন বিশেষ দোয়া করার আহŸান এমপি রবির

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 June 2022, 22:16

মাহফিজুল ইসলাম আককাজ : আগামী ২৫ জুন জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন সফল করতে, বন্যা থেকে মুক্তি এবং দেশের সমৃদ্ধি-শান্তি ও সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ২৪জুন শুক্রবার পবিত্র জুম্মা নামাজে মহান আল্লাহর দরবারে সাতক্ষীরা জেলাসহ দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করার আহŸান জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আমাদের সাতক্ষীরা জেলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন বাস্তবে রুপ নিতে যাচ্ছে আগামী ২৫ জুন শনিবার।

দিনটি বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সে লক্ষ্যে সাতক্ষীরাসহ দেশের সকল মসজিদ, মন্দির, গীর্জাসহ সকল ধর্মীয় উপাসালয়ে পদ্মা সেতুর উদ্বোধন সফল করতে, বন্যা থেকে মুক্তি, দেশের সমৃদ্ধি-শান্তি ও সামগ্রীক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দোয়া ও বিশেষ প্রার্থনা করার আহŸান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। বীর মুক্তিযোদ্ধা এমপি রবির আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় আগামী ২৪ জুন সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার ১৪টি ইউনিয়ন, পৌরসভার ৯টি ওয়ার্ডের ১ হাজার ২৪টি মসজিদে একযোগে বাদ জুমআ এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দোয়া অনুষ্ঠান উপলক্ষে দলীয় নেতা কর্মী ও দলীয় জনপ্রতিনিধিদেরকে স্ব স্ব এলাকার মসজিদে উপস্থিত থেকে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করার আহŸান জানিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, দেশের কল্যাণ কামনায় যিনি থাকেন সবসময় অতন্দ্র প্রহরী। তিনি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। একবিংশ শতাব্দীতে বিশ্বের আর কোনো দেশ উন্নতির এমন অসাধ্য সাধন করতে পারেনি, যেমন পেরেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ। একটি স্বল্পোন্নত দেশ থেকে, নিম্ন মধ্যম আয়ের পথ পেরিয়ে উন্নত বাংলাদেশে পরিণত হওয়ার দিকে অব্যাহত গতিতে এগিয়ে যাচ্ছেন মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সরকার নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন বাঙালি সবই পারে, আমরাও পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *