ঢাকাWednesday , 22 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 June 2022, 22:13

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের মেম্বার আশানুজ্জামান বাবলু (৪৫) ওরফে গোল্ড বাবলুকে বোমা মেরে ও জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (২১ জুন) রাত ১০ টার সময় বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আশানুজ্জামান বাবলু শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে এবং বর্তমান ৮ নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালুন্ডা বাজারে বাবলুর একটি বাড়ি আছে। বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে গল্প করছিল সে। এ সময় একদল সন্ত্রাসী মোটর সাইকেলে এসে প্রথমে ৪/৫ টি বোমা নিক্ষেপ করে। বোমার শব্দে আশেপাশের লোকজন সরে গেলে বাবলুকে জবাই করে হত্যা করে তারা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে।

তবে এলাকার অনেকে বলেছেন, চোরাচালানের সিন্ডিকেট ও স্বর্ণ পাচারের ব্যবসায়ীক কোন দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, কে বা কারা তাকে হত্যা করেছে এখন বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্বার করে থানায় আনা হয়েছে । পরে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *