ঢাকাWednesday , 22 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঈদুল আযহা উপলক্ষে টিসিবির পণ্য বিক্রয়’র উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 June 2022, 21:52

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে টিসিবি’র পণ্যাদি বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জুন) বিকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলা চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, পৌর আওয়ামী লীগের সাবেক সহ দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, মেসার্স নোমান এন্টারপ্রাইজ’র সত্ত¡াঅধিকারি শেখ নাঈম আহমেদ প্রমুখ। এসময় সদর উপজেলার ১৭ হাজার ১৪৪ টি স্বল্প ও নিন্মআয়ের পরিবারের মাঝে ১ কেজি চিনি ৫৫ টাকা দরে, মুশুরী ডাল ২ কেজি ৬৫ টাকা দরে, সোয়াবিন তেল ২ লিটার ১১০ টাকা দরে, এসব পণ্যাদি যার বাজার মূল্য ৭১৫ থেকে ৭৩০ টাকা হতে পারে। সেখানে উপকারভোগীরা ৪০৫ টাকায় এসব পণ্যাদি পাচ্ছে স্বল্প ও নিন্ম আয়ের মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *