ঢাকাTuesday , 21 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় দুলাল মিষ্টান্ন ভান্ডারে জরিমানা আদায়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 June 2022, 22:08

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌরসদরের বিভিন্ন খাবারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টার সময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলী বিশ^াস এ কোর্ট পরিচালনা করেন।

এ সময় দুলাল মিষ্টান্ন ভান্ডারে নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রয়, ফ্রিজে বাসী পচা খাবার ও মিষ্টির খালী প্যাকেটের ওজন বেশী ও দই এর বিএসটিআই এর লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা, জয়ন্তী মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা ও রাজ হোটেলকে ১০ হাজার টাকা মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় প্রসিকিউশানের দায়িত্ব পালন করেন খুলনা বিএসটিআই এর পরিদর্শক(মেট্রোলোজী) রনজিৎ কুমার মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চ সহকারী আ: মান্নান, কলারোয়া থানার এএসআই আনোয়ার হোসেন ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *