ঢাকাMonday , 20 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বাংলাদেশ ডেল্টা প্লানের সেমিনার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 June 2022, 22:03

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে জাতীয় অভিযোজন কর্মসূচি বাংলাদেশের জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্ম পরিকল্পনা এবং বাংলাদেশ ডেল্টা প্লানের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমন্বিত দুর্যোগ ঝুঁকি হ্রাসের মাধ্যমে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধিকরণ (আইডিআরআর) প্রকল্পের এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে নাহাব সদস্য অর্গানাইজেশন, স্টার্ট বাংলাদেশ নেটওয়ার্ক সদস্য, ডিএম প্রকল্পের কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, পিআইও সোহাগ খান, প্রকল্প কর্মকর্তা পবিত্র কুমার মন্ডল, মামুন সিরাজুম মনির, মেহদী হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *