নিজস্ব প্রতিনিধি: বঙ্গমাতা ফুটবল কাপ টুর্ণামেন্ট ২০২২ এর খেলায় সাতক্ষীরা সদরের ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে আগরদাঁড়ি ইউনিয়ন চ্যাপিম্পয়ন হয়েছে বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার সকাল ১০টায় ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ খেলা অনুষ্ঠিত হয়।
বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা জানান, গত বুধবার সকাল ১০টায় ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে তাদের বিদ্যালয়ের খেলা অনুষ্ঠিত হয়। ৩০ মিনিটের এ খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়। পরে ট্রাই ব্রেকারে তাদের বিদ্যালয় ৩-২ গোলে ধলবাড়িয়াকে হারিয়ে শিরোপা অর্জন করে। তাদের বিদ্যালয়ের আসমাউল হুসনা ইউনিয়নের শেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়। ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন তাদের বিদ্যালয়ের সহকারি শিক্ষক সঞ্জীব ব্যাণার্জী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
