ঢাকাFriday , 12 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে নানা আয়োজনে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin ঢাকা
আপডেট: 12 October 2018, 21:08

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে জাতীয় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১২ অক্টোবর) সকালে র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে উপজেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনছার আলী গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান।
উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুরের সঞ্চালনায় বিশেষ অতিথির অতিথির বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার আলী (২), উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, সাবেক সভাপতি গৌতম লস্কর, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুব মহিলা লীগের সভাপতি ফাতেমা ইসলাম রিক্তা, উপজেলা মেম্বর অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুজ্জামান প্রমুখ।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম কদম, মথুরেশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, কৃষ্ণনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইউপি সদস্য নজরুল ইসলাম, বিষ্ণুপুর সভাপতি ইফতেখারুল ইসলাম সুমন, ধলবাড়িয়া সভাপতি তাইজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইফতেখার আলম, মথুরেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল হাসান, সাধারণ সম্পাদক শামীম এহসান কিরণ, সাংগঠনিক সম্পাদক পলাশ ও ফয়সাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কাটেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *