ঢাকাSaturday , 18 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিশিষ্ট্য ব্যবসায়ী উজ্বল সাধুর নামে দায়ের করা মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 18 June 2022, 19:06

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা শহরের বিশিষ্ট্য ব্যবসায়ী উজ্বল সাধুর নামে দায়ের করা মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান যুব ও ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বৈরী আবহাওয়ার মধ্যে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ইন্দ্রজিত সাধুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির যুগ্ম আহবায়ক মিলন রায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক সুজন বিশ্বাস, সাংবাদিক অমিত কুমার ঘোষ, স্থানীয় বাসিন্দা শ্রীদাম দে, কানাই দে, সাধন রায়, শুভংকর রায়, আকাশ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব রনজিত ঘোষ। মানববন্ধন থেকে এ সময় সাতক্ষীরার বিশিষ্ট্য ব্যবসায়ী উজ¦ল সাধুর নামে দায়ের করা মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *