ঢাকাFriday , 17 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি পালিত


June 17, 2022 9:40 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুন) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু ও সাধারণ সম্পাদক এইচ আর মুকুল ও সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবুর নেতৃত্বে শহরের কামালনগর যুবদলের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোখলেছুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম হাবলু, পৌর যুবদলের সদস্য সচিব মাসুদ রানা সবুজ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এসকে রুবেল, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক পারভেজ রোমেল, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী রুমান, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চৌধুরী, যুবদলের যুগ্ম আহবায়ক আবু হাসান, পৌর যুবদলের সদস্য আজিজুল ইসলাম নান্টু, আশরাফূল ইসলাম, মোহাম্মদ মনিরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের আহŸায়ক মোঃ কুদ্দুস, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মহাসিন সরদার, যুগ্ম আহŸায়ক মাসুদুর রহমান রাজু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।