ঢাকাFriday , 17 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের চুনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 17 June 2022, 19:58

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা নদীতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুন ২০২২) আনুমানিক বিকাল সাড়ে ৫ টার দিকে ইউনিয়নের কলবাড়ী গাজী বাড়ী নদীর চরে এলাকাবাসীরা হঠাৎ করেই নদীর চরে একটি লাশ ভেসে যেতে দেখে। এসময় প্রত্যক্ষ দর্শীরা স্থানীয় ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জি.এম আব্দুর রউফ কে মুঠোফোনে ঘটনাটি জানান। ইউপি সদস্য লাঠি দিয়ে লাশটি আটকে রাখার পরামর্শ দেন এবং তাৎক্ষণিক তিনি বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ কে জানান। কিছুক্ষণ পরেই অফিসার ইনচার্জ নিজেই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় লাশটি নদীর চর থেকে উদ্ধার করে পুলিশ ব্যাগে রিসিভ করেন। এবং লাশটি ময়না তদন্তের জন্য শ্যামনগর থানায় নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত ব্যক্তিকে দেখে অনুমান করা হচ্ছে তিনি পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রার কালিনগর (আটির উপর) গ্রামের মো. সলেমান গাজীর ছেলে মো. আব্দুল হালিম (৩০)।

এ বিষয়ে নিহতের মামা মো. আব্দুল্লাহ মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, হালিম আমার ভাগ্মে। সে মানসিক ভারসাম্যহীন। বিগত কিছুদিন আগেও সে একবার বাসায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সেখান থেকে আমরা পরিবারের সবাই তাকে সে যাত্রায় বাঁচাই। তবে সে কিভাবে মৃত্যুবরণ করলো সেটি আমাদের জানা নেই। সে গত বুধবার দিবাগত রাত্র আনুমানিক ১ টার দিকে টয়লেটে যাওয়ার কথা বলেই বাসা থেকে বের হয়ে যান। সেখান থেকেই সে নিখোঁজ ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *