ঢাকাWednesday , 15 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধুলিহর ইউনিয়নের নেহালপুরে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির উঠান বৈঠক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 June 2022, 21:48

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের নেহালপুরে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৪ জুন) বিকাল ৪টায় ধুলিহর ইউনিয়নের নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ধুলিহর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সালমা সুলতানা শিল্ফী’র সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার।

আওয়ামী লীগ সরকার সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর। সে লক্ষ্যে সেবা প্রত্যন্ত জনপদে পৌছে দিতে দ্রæত গতিতে কাজ করে যাচ্ছে সরকার। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। কোন এলাকায় মাটির রাস্তা থাকবেনা। রাস্তাঘাট, স্কুল কলেজ, শিক্ষা, বিদ্যুৎ, কৃষি ক্ষেত্রসহ সর্বদিকের উন্নয়নের কথা তুলে ধরে এমপি রবি আরো বলেন, প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অভ‚র্তপূর্ব সাফল্য অর্জন করেছে। তিনি আরো বলেন, এই অবহেলিত ধুলিহর ইউনিয়নের নেহালপুর, যুগিপোতা, সুকদেবপুর, মাটিয়াডাঙ্গা এলাকা ছিল অবহেলিত। ছিলনা বিদ্যুৎ, রাস্তা-ঘাট, ছিলনা ব্রিজ। এখন এই এলাকায় উন্নয়নের ছোয়া লেগেছে। আরো উন্নয়ন হবে। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এমপি রবি।’

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বঙ্গববন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ধুলিহর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য বিক্রম গাইন, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য তপন কুমার শীল, ৬নং ইউপি সদস্য বিষ্টুপদ সরকার ও সাবেক ইউপি সদস্য ভৈরব সরকার প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *