ঢাকাTuesday , 14 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রীউলায় দোয়ানুষ্ঠান ও ইউনিয়ন যুবদলের পরিচিতি সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 June 2022, 21:13

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির শ্রীউলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়ানুষ্ঠান ও ইউনিয়ন যুবদলের আহŸায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মৎস্যসেট এলাকায় ইউনিয়ন যুবদলের আয়োজনে ও খুলনা মহানগর যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাফিউল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত ইউনিয়ন কমিটির আহŸায়ক শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহŸায়ক শরীফুল আহসান টোকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ।

সদস্য সচিব মেহেদী হাসান রাজুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আব্দুল ওহাব, যুবদলের যুগ্ম-আহŸায়ক হাফিজুল ইসলাম, সাদিক আনোয়ার ছট্টু, আব্দুল্যাহ আল মামুন, সরদার রুহুল আমিন, বাদশা সেকেন্দার আলী, ইয়াছিন আরাফাত, যুবদল নেতা শফিউল আলম সুজন, ওমর ফারুক প্রমুখ।

সভায় বক্তারা বলেন- সরকার পতন আন্দোলনকে বেগবান করতে হলে দলের আভ্যন্তরীণ কোন্দল ভুলে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। এছাড়া বক্তারা নবী রাসুলের (সাঃ) কটুক্তিকারীদের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন ও দোষীদের শাস্তির আওতায় নেওয়ার দাবি জানান।
সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যু বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *