ঢাকাSaturday , 11 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এরিয়ান্স ক্লাবের কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মরহুম আল-আমীন কবির চৌধুরী ডেভিড’র স্মরণ সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 June 2022, 22:32

মাহফিজুল ইসলাম আককাজ : সাবেক ক্রিকেটার, এরিয়ান্স ক্লাবের কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কোষাধক্ষ্য মরহুম আল-আমীন কবির চৌধুরী ডেভিড’র স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) বিকালে পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে পুরাতন সাতক্ষীরা এরিয়ান্স ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় এরিয়ান্স ক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান আলতু’র সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, এরিয়ান্স ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, জেলা জাতীয় পার্টির সভাপতি ও টাউন স্পোটিং ক্লাবের সভাপতি আলহাজ¦ শেখ আজহার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য তানজীম কালাম তমাল, ইদ্রিস বাবু, শিমুন শামস, মো. রুহুল আমিন, এরিয়ান্স ক্লাবের সহসভাপতি মো. সাইরুল ইসলাম, কামরুল আক্তার তপু, মো. আমজাদ হোসেন, প্রনব দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান কাজল, মো. রুহুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মো. মুজিবার রহমান, সহ সংগঠনিক সম্পাদক হেদায়তেুল ইসলাম রাজন, দেবাশীষ বসু শেখর, কোষাধ্যক্ষ শেখ হাবিবুর রহিম রিন্টু সহ এরিয়ান্স ক্লাবের সকল নেতৃবৃন্দ প্রমুখ। এসময় জেলার বিভিন্ন ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম ফারুকী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এরিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মো. আইনুল ইসলাম নান্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *