ঢাকাThursday , 9 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 June 2022, 21:49

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে শাহিনা পারভীন হাসি (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ওই গৃহবধূ উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের মাহমুদুল হাসানের স্ত্রী ও কালিগঞ্জের রোকেয়া মনসুর মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। বৃহস্পতিবার (৯ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহতের শশুর অবসরপ্রাপ্ত শিক্ষক মোবারক হোসেন জানান, বুধবার পরিবারের সবাই একসাথে বসে রাতের খাবার খেয়েছেন।

পরের দিন সকাল সাড়ে ৯ টার দিকে বাথরুমের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় পুত্রবধূ শাহিনাকে দেখতে পায় তারা।
স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন যাবত শাহিনা ও মাহমুদুলের মধ্যে পারিবারিক বিরোধ চলছিলো। এ জন্য তার স্ত্রী পিতার বাড়িতে ছিলো। গত তিন দিন আগে মাহমুদুল ঢাকা থেকে ফিরে শশুর বাড়ি থেকে শাহিনাকে নিয়ে আসে।
বুধবার রাতে শাহিনা ও মাহমুদুলের মধ্যে ঝগড়া হয়। পরদিন সকালে বাথরুমের আড়ার সাথে তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নিচে দেখতে পায়।

নিহতের স্বামী মাহমুদুল হাসান বলেন, তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিলো। তার সাথে শাহিনার কোন ঝগড়া হয়নি। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হালিমুর রহমান বাবু জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মাহমুদুল হাসান ও শশুর মোবারক হোসেনকে থানায় নিয়ে আসা হয়েছে।
এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *