ঢাকাThursday , 9 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে নবজাতকের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 June 2022, 21:42

সমীর রায়, আশাশুনি : সাতক্ষীরার আশাশুনিতে একটি খাল থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের ধেপুয়ার খালের পানিতে একটি শপিং ব্যাগের ভেতর লাশটিকে ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে এসআই হাবিব খাল থেকে লাশটিকে উদ্ধার করেন।

থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলম পিপিএম জানান-খবর পেয়ে খালে ভাসতে দেখা লাশটি উদ্ধার করা হয়েছে। দাফনের জন্য স্থানীয় মেম্বরের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত চলছে, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মেম্বর শরিফুল ইসলাম সবুজ জানান- থানা পুলিশের নির্দেশনায় মৃত নবজাতক ছেলেটির লাশ কালাবাগী বাজারের পাঞ্জেগানা মসজিদের পাশে দাফন করা হয়েছে। ধারণা করা হচ্ছে বুধবার রাতে কোন এক সময় নবজাতকের লাশটি একটি শপিং ব্যাগে করে খালে ফেলা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *