ঢাকাFriday , 12 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বর্ণাঢ্য আয়োজনে শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন: দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

admin ঢাকা
আপডেট: 12 October 2018, 20:59

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষ্যে শুক্রবার বিকালে র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
র‌্যালিটি শহরের মোজাহার আলী পেট্রোল পাম্প সংলগ্ন পৌর শ্রমিক লীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাসটার্মিনালে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবুর সভাপতিত্বে ও জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিকলীগ প্রতিষ্ঠা করেন। জাতীয় শ্রমিকলীগ বাংলাদেশ আওয়ামী লীগের একটি শক্তিশালী সংগঠন। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখতে শক্তিশালী ভূমিকা রাখতে পারে এ সংগঠন। দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী প্রজন্মকে দেশের সামগ্রিক উন্নয়নে কাজে লাগাতে হবে। আমাদের মূল লক্ষ্যই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। সেজন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন সাহিন, সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মো. জাহিদ হোসেন খান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর জব্বার, কলারোয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি শামছুল আলম ঢালী, শ্যামনগর উপজেলা শ্রমিকলীগের সভাপতি লিয়াকত আলী, দেবহাটা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, কালিগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহাজালাল, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিকলীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, শেখ নুরুল্লাহ, ইদ্রিস আলী, বাবুল হোসেন, মোস্তাফিজুর রহমান, মিলন হোসেনসহ জেলা, সদর, পৌর আওয়ামী লীগ ও জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত জেলার বিভিন্ন ট্রেড ও বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *