ঢাকাTuesday , 7 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন দোয়া ও আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 June 2022, 21:44

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ জুন) বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের লেকভিউতে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল’র সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলাম, বিএমএ’র সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন. সাবেক ডেপুটি ডাইরেক্টর ডা. আবুল ফজল, ডা. আসাদুজ্জামান, এমওসিএস ডা. জয়ন্ত সরকার, ডা. তনয় কৃষ্ণ পাল প্রমুখ।

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার প্রয়াত সভাপতি ডা. হাবিবুর রহমান, প্রয়াত সাধারণ সম্পাদক মো. খালেদুর রহমান, প্রয়াত প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলামের স্মৃতিচারণ করে আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও প্রয়াত দপ্তর সম্পাদক কৃষ্ণপদ পাল’র বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, কোষাধ্যক্ষ ডা. সি.এম নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক, নির্বাহী সদস্য মো. ফজলুর রহমান, মো. আবুল খায়ের, বিধান চন্দ্র মন্ডল, শাহীন আলম, পুলক কুমার পাল, মো. গোলাম রব্বানী, মো. ইখতেখার আলম প্রমুখ। এসময় জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দোয়া অনুষ্ঠানে প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা ও বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *