ঢাকাMonday , 6 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভারতে পাচারকালে দেবহাটা সীমান্ত থেকে শরীয়তপুরের অপহৃত ছাত্রী উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 June 2022, 21:58

নিজস্ব প্রতিনিধি: প্রেমের ফাঁদে ফেলে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ভারতে পাচারের চেষ্টাকালে পুলিশের তৎপরতায় উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে দেবহাটা থানায় স্কুল ছাত্রীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে গ্রেফতার হয়নি অভিযুক্ত সুমন হোসেন ও তার পরিবারের অন্যান্য সদস্যরা।

এর আগে গত রবিবার রাতে সাতক্ষীরার দেবহাটা থানার এস আই নুর মোহাম্মাদের নেতৃত্বে পুলিশ তৎপরতা চালিয়ে ওই স্কুল ছাত্রীকে দেবহাটা থানারে পদ্মশাখরা সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে।
সুমন সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঢেপুখালীর আব্দুর সবুর সরদারের মেঝ ছেলে। ভুক্তভোগী স্কুল ছাত্রী শরীয়তপুর জেলার জাজিরা থানার বাসিন্দা। ।

ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বলেন, গত বৃহস্পতিবার (২জুন) সকালে আমার মেয়ে স্কুলে পরিক্ষা দিতে যায়। বিকাল হলেও সে বাড়িতে ফেরেনি। অনেক খোঁজা খুজির পর তাকে না পেয়ে জাজিরা থানায় জিডি করি। পরবর্তীতে পুলিশের তৎপরতায় দেবহাটা সীমান্ত এলাকা থেকে আমার মেয়েকে উদ্ধার করে পুলিশ।
তবে অভিযোগ অস্বীকার করে সুমনের বাবা সবুর সরদার জানান, ছেলে শরীয়তপুরে ইট ভাটায় কাজ করতে যাওয়ার সুবাদে মেয়েটির সাথে তার পরিচয় হয়। সেই সূত্রে সুমনের হাত ধরে মেয়েটি পালিয়ে আসে। তাকে অপহরণ করা হয়নি বলে দাবি করেন।

দেবহাটা থানার এসআই নুর মোহাম্মদ জানান, গোপন সূত্রে পুলিশ জানতে পারে মেয়েটি দেবহাটা উপজেলার আতাপুর গ্রামে সুমনের ভগ্নীপতি সাহেব আলী সরদারের বাড়িতে রয়েছে। তবে মেয়েটিকে সরিয়ে ফেলার কারণে অভিযান চালিয়ে প্রথমে উদ্ধারে ব্যর্থ হই। পরবর্তীতে ভারতে পাঁচারকালে দেবহাটার পদ্মশাখরা সীমান্ত এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচারকারি সুমন ও তার ভগ্নিপতি সাহেব আলী পালিয়ে যায়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ জানান, শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া অষ্টম শ্রেণীর ছাত্রী দেবহাটা থানা এলাকায় আছে, এমন সংবাদের ভিত্তিতে ৭ঘন্টার অভিযানে মেয়েটিকে উদ্ধার করে সোমবার দুপুরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *