ঢাকাSunday , 5 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 June 2022, 21:47

ডেস্ক রিপোর্ট: “প্রকৃতিক ঐকতানে টেকসই জীবন” এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ-২০২২ পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী-পরিচালক সরদার শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদি, সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *