ঢাকাSaturday , 4 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 June 2022, 22:13

নিজস্ব প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) বিকেলে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুর‌্যালে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সেখানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
এসময় তিনি বলেন, আমি আজকে এই সমাবেশে দাঁড়িয়ে বলতে চাই শ্যামনগর- কালিগঞ্জের সাড়ে ৭ লক্ষ মানুষের মধ্যে শেখ হাসিনার জন্য যদি প্রথম কেও জীবন দেয় সেটি আমি দিতে রাজি। ঘরে ঘরে প্রস্তত থাকবেন, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকবে হবে।
আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। নেত্রীর বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের ফাঁসির দাবি করছি আজকের এই মঞ্চ থেকে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল ছোট’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জী, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক শাহিনুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহŸায়ক শেখ ইকবাল আলম বাবলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *