ঢাকাSaturday , 4 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 June 2022, 22:09

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা শনিবার (৪ জুন) বেলা সাড়ে ১২ টায় রাজস্ব অফিস গণপাঠাগারে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ভূমি কমিটির সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তরণ’র সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপক সেলিম আহম্মেদ, কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, ইলাদেবী মল্লিক, যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মুনছুর আলী, সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সুকুমার দাশ বাচ্চু, এসএম আহম্মাদউল্যাহ বাচ্ছু, মিডিয়া সম্পাদক সেলিম শাহরিয়ার, উত্তরণ কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক আলমগীর হোসেন, উপজেলা ভূমি কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, সদস্য গাজী জাহাঙ্গীর কবির, কনিকা সরকার, শান্তিগোপাল চক্রবর্তী প্রমুখ।

‘সরকারি সেবা ও খাসজমিতে ভূমিহীনদের অধিকার চাই’- সেøাগান উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগিতায় অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় উপজেলা ভূমি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ভূমিসংক্রান্ত সেবা পেতে সরকারি অফিসসমূহে হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, স্মরণিকা প্রকাশ, ভূমিহীনদের সমস্যা সমাধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *