ঢাকাFriday , 3 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের পরিচয়পত্র প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 June 2022, 22:11

প্রেস বিজ্ঞপ্তি: সদর উপজেলা সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের (রেজিঃ ২৩৮৯ খুলনা) পরিচয়পত্র প্রদান করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় শহরের পলাশপোলস্থ নিউ মার্কেটের পিছনে ইউনিয়ন কার্যালয়ে এ পরিচয়পত্র প্রদান করা হয়। সদর উপজেলা সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি জি এম আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফিজউল্লার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দৈনিক কালের চিত্রের মফস্বল বার্তা সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজয়। আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা জেলা সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন গাজী, সহ-সভপতি শাহিন মোল্লা।

উপস্থিত ছিলেন, সদর উপজেলা সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সম্পাদক জাহিদ হাসান, কোষাধ্যক্ষ আক্তার হোসেন, সদস্য আব্দুর রাজ্জাক, আবু বক্কার প্রমূখ। এ সময় ৩৪ জন হকারদের মাঝে এ পরিচয়পত্র প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *