ঢাকাThursday , 2 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 June 2022, 23:03

এস, এম, মোস্তফা কামাল : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২জুন( বৃহস্পতিবার) বেলা ১২ টায় শ্যামনগর উপজেলা পরিষদের হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য,সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক তদারকি কমিটির আহবায়ক, ড.কাজী এরতেজা হাসান (সিআইপি)।

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা তদারকি কমিটির সদস্য সচিব কাজী আখতার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, মাহফুজা সুলতানা রুবিসহ শ্যামনগর উপজেলা শাখার কার্যকরী কমিটির সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় সকল চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সভায় দলটি সুসংগঠিত অটুট বন্ধন বজায় রাখতে এবং বর্তমান সরকারের সাফল্য জনগণের মাঝে প্রচার করতে বিভিন্ন পরিকল্পনায় গ্রহণ করা হয়। দেশ ও দলীয় নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *