ঢাকাThursday , 2 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাছ থেকে পড়ে সাত দিন পর অ্যাডভোকেট ফারুকের মৃত্যু


June 2, 2022 10:13 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আম পাড়ার সময় গাছ থেকে পড়ে যাওয়ার এক সপ্তাহ পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য সহকাারি পিপি অ্যাড. ফারুক বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেছেন। তিনি সদর উপাজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
ফারুক হোসেন সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের মৃত. ইমান আলীর ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

মৃতের স্বজনরা জানান, গত ২৭ মে শুক্রবার দুপুরে বাড়ির গাছে আম পাড়ার সময় অসাবধানতাবশতঃ মাটিতে পড়ে যান ফারুক। তাকে ওই দিন বিকেলে খুলনা ২৫০ শয্যা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ৫০ হাজারেরও বোশ মানুষের উপস্থিতিতে স্থানীয় মসজিদে নামাজে জানাজা যেয়ে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এদিকে অ্যাড. ফারুক হোসেনের অবস্থা আশঙ্কাজনক জানতে পেরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ফাল্ড থেকে ও ব্যক্তিগতভাবে আইনজীবীরা সহায়তা করেন। আগামী রবিবার জেলা ও দায়রা জজ আদালতে তার ডেথ রেফারেন্স অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।