ঢাকাThursday , 2 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভারতে পাচারকালে সাতক্ষীরায় ট্রাকসহ ২৫ লাখ জন্মনিয়ন্ত্রণ বড়ি আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 June 2022, 22:09

নিজস্ব প্রতিনিধি: ভারতে পাচারকালে একটি ট্রাকসহ ২৫ লাশ জন্মনিয়ন্ত্রণের বড়ি আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরের পাকাপুল সংলগ্ন পাওয়ার হাউজের সামনে থেকে এসব আটক করা হয়। তবে পালিয়ে যায় চালক ও হেলপার।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ কুমার জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে একটি ট্রাকে করে বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ বড়ি সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে এমন খবরের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের পাকাপুল সংলগ্ন পাওয়ার হাউজের সামনে থেকে একটি ট্রাক আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও হেলপার পালিয়ে যায়। ট্রাকের মধ্যে ২২টি কার্টুনে ২৪ লাখ ৬৪ হাজার বাংলাদেশী জন্মনিয়ন্ত্রণ বড়ি উদ্ধার করা হয়। পরে ট্রাকসহ ওই বড়ি জব্দ করা হয়। আটককৃত বড়ির মূল্য আট লাখ টাকা।

তিনি আরো জানান, এ ঘটনায় সদর থানার সহকারি উপপরিদর্শক মনির হোসেন বাদি হয়ে কারো নাম উলে¬খ না করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(ডি)/(১)(এ) ধারায় বৃহস্পতিবার থানায় একটি মামলা (৩নং) দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *