বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ) নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (০২ জুন) সকাল সাড়ে ১০টায় শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে নব-নির্বাচিত সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাত করেন এবং এমপি রবিকে ফুলের শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন ভোমরা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ)’র নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব কাজী নওশাদ দিলওয়ার রাজু, সাধারণ সম্পাদক এ.এস.এম মাকছুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম আমির হামজা, অর্থ-সম্পাদক আবু মুছা, সাংগঠনিক, বন্দর, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপংকর ঘোষ, কাস্টম্স ও দপ্তর বিষয়ক সম্পাদক পদে আলহাজ্ব রফিকুল ইসলাম নির্বাহী কমিটির সদস্য শাহানুর ইসলাম শাহিন প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি নব-নির্বাচিত নেতৃবৃন্দদেরকে মিষ্টিমুখ করান।

Leave a Reply